শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০২:০৬ অপরাহ্ণ
খুলনা মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

মো: আল-মাহফুজ শাওন :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরের আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

অনুমোদিত কমিটিতে **মো. মিজানুর রহমান মিজানকে আহ্বায়ক** এবং **আব্দুর রহিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক** করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন—**মো. জাহাঙ্গীর হোসেন রানা, মো. রেজাউল করিম, মো. জাকিরুল ইসলাম (রাজু), মো. আলমগীর হোসেন, সাজেদুল ইসলাম বিপ্লব, মো. আইজুল ইসলাম জোহিদ, মো. আশরাফুজ্জামান আসাদ ও মো. রফিকুল ইসলাম।**

কমিটিতে **মো. আবু সাঈদকে সদস্য সচিব** করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন—**নূর ইসলাম মাখি, বরুণ কুমার, মো. কবির মৃধা, কাওসার আকৃতি করলেন, জিয়াউর রহমান জুয়েল, মো. রহমান গাজী, মো. জামান হোসেন, মো. মিজানুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. শুভ, মো. ফয়সান, মো. ইমরান হোসেন বনি, মো. কাওসার উদ্দিন সুমন, মো. মখদুমুল ইসলাম ও মো. হায়দার।**

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হয়েছে।

খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দলের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ