শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গোপালপুরে জামায়াতের মেম্বার প্রার্থী আবু হুরায়রা

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০১:৫৯ অপরাহ্ণ
গোপালপুরে জামায়াতের মেম্বার প্রার্থী আবু হুরায়রা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (গোপালপুর)-এ সদস্য (মেম্বার) পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে আবু হুরায়রার নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ১৩ নম্বর খানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। এর মধ্যে গোপালপুর ওয়ার্ডে আবু হুরায়রার মনোনয়ন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

দলীয় সূত্র জানায়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের পরামর্শ, স্থানীয় কর্মী-সমর্থকদের মতামত এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে আবু হুরায়রাকে গোপালপুর ওয়ার্ডের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

১৩ নম্বর খানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল ইসলাম বলেন, “উপজেলা শাখার দায়িত্বশীলরা স্থানীয় কর্মী-সমর্থকদের মতামত গ্রহণ করেছেন। সব দিক বিবেচনা ও যাচাই-বাছাই শেষে ৯টি ওয়ার্ডের সদস্য পদে দলীয় প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। এর অংশ হিসেবে গোপালপুর (১ নম্বর ওয়ার্ড)-এ আবু হুরায়রাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।”

মনোনয়ন পাওয়ার পর আবু হুরায়রা বলেন, “দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেই আসে। গোপালপুরের নেতাকর্মী এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আল্লাহ যদি আমাকে সদস্য হিসেবে দায়িত্ব পালনের তৌফিক দেন, তাহলে একটি স্মার্ট, আধুনিক ও আদর্শ গোপালপুর গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”

গোপালপুরের স্থানীয় বাসিন্দা মো. রইস উদ্দিন বলেন, “তরুণ নেতৃত্ব এগিয়ে এলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে এবং দুর্নীতি ও অপকর্ম কমে আসবে। আবু হুরায়রা একজন শিক্ষিত, ভদ্র ও কর্মঠ তরুণ। তিনি নির্বাচিত হলে গোপালপুর একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।”

প্রার্থী ঘোষণার পর গোপালপুরের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশজ লক্ষ্য করা যায়। তারা আগামী নির্বাচনে আবু হুরায়রার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ