শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০৯:২৮ অপরাহ্ণ
কুলাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা, আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানানো এবং তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু এবং জুলাই যোদ্ধা শামিম আহমেদ, শেখ রানা, লিংকন তালুকদার, আদনান চৌধুরী ও ইব্রাহিম মাহমুদ।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাদের আদর্শ ও ত্যাগকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষা এবং তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও সুধীজন।

অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ