মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

১৮ জুলাই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ববি ক্যাম্পাস ত্যাগ করেন তিন বাহিনী

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০৬:২৩ অপরাহ্ণ
১৮ জুলাই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ববি ক্যাম্পাস ত্যাগ করেন তিন বাহিনী

ববি প্রতিনিধি:

মহান জুলাই ২০২৪ প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) দিবসটির স্মরণে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আগামী  রোববার (১৯ জুলাই) সকাল ১০ টায় প্রথমে আনন্দ র‍্যালি এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আলোচনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে জানানো হয়েছে,  বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে জানানো যাচ্ছে যে, মহান জুলাই ২০২৪ 'প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়' স্মরণে আগামী ১৯.০৭.২০২৬ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় র‍্যালি ও বেলা ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

উক্ত র‍্যালি ও আলোচনা সভায় সকলকে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।"

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে  ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ফ্যাসিস্ট তিন বাহিনী পুলিশ, র‍্যাব, এপিবিন ও বিজিবি ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করে। ঐদিনই ফ্যাসিস্ট বাহিনী মুক্ত হয়ে জুলাইয়ের  প্রথম  স্বাধীন হয় বরিশাল  বিশ্ববিদ্যালয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ