মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই গণহত্যার বিচার ও শহিদদের স্মরণে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০৬:২১ অপরাহ্ণ
জুলাই গণহত্যার বিচার ও শহিদদের স্মরণে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

কুবি প্রতিনিধি: 

জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে এবং গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তি। 

শুক্রবার (১৭ জুলাই) জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে কফিন মিছিলটি শুরু হয়ে গোলচত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ও কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া, মো. ইকবাল হাসান ইয়াদসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা, 'আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, 'বিচার বিচার বিচার, চাই গণহত্যার বিচার চাই',  'জুলাইয়ের শহিদেরা লও লও লও সালাম' সহ বিভিন্ন স্লোগান দেয়।

সংহতি সমাবেশে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক মো. ইকবাল হাসান ইয়াদ বলেন, ‘২৪ এর ১৬ জুলাই আমার ভাই আবু সাঈদ, ওয়াসিমসহ ৬ জন শহিদ হন৷ পরেরদিন সারা বাংলাদেশে কফিন মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে এবং পরে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়। তারা ভেবেছিল এসব করলে আন্দোলনের স্ফুলিঙ্গ শেষ হয়ে যাবে। তবে আমরা হার মানিনি, শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তবে আমাদের ভাইয়েরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আমরা চাই জুলাইয়ের সকল হত্যার বিচার হোক এবং শেখ হাসিনাসহ সকলের সুষ্ঠু বিচার হোক।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া বলেন, ‘জুলাইয়ের এই দিনে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা পড়েছিলাম। আজকেও আমরা কফিন মিছিলের আয়োজন করেছি। জুলাইয়ের এই সময়ে শেখ হাসিনার হাতে রক্ত লেগেছিল। তার নির্দেশে আমার ভাইদের হত্যা করা হয়। আমরা চাই শেখ হাসিনাসহ যে-সব গোষ্ঠী এই গণহত্যায় জড়িত ছিল, সকলের বিচার হোক এবং বর্তমান সরকারের কাছে দাবি করবো যাতে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ