শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০৬:২০ অপরাহ্ণ
দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ (১৭ জুলাই)   আজ সকালে ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজারে নেমেই  তার নির্বাচনী এলাকা  চকরিয়া  বন্যা দূর্গতদের পার্শ্বে ছুটে যান।

তখন তিনি সাংবাদিকদের বলেন, সরকার দূর্গতদের পার্শ্বে আছে।যতক্ষণ দূর্ভোগ থাকবে ততক্ষণ সরকারের সহযোগিতা ও অব্যাহত থাকবে। আমরা বন্যার পূর্বাপর সময় ক্ষতিগ্রস্ত এলাকায় যথাসময়ে সার্বিক ব্যবস্থা নিয়েছি।

এক কথায় বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দুর্গতদের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পুনর্বাসন ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকার বন্যাকবলিত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষয়ক্ষতি দ্রুত মোকাবিলা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জেলা প্রশাসক এবং চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ