শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলের সাচাইলে শ্রীশ্রী গৌরনিতাই যুব সংঘের উদ্যোগে রথযাত্রা

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০২:০১ অপরাহ্ণ
তাড়াইলের সাচাইলে শ্রীশ্রী গৌরনিতাই যুব সংঘের উদ্যোগে রথযাত্রা

রুহুল আমিন, তাড়াইল:

কিশোরগঞ্জের তাড়াইলের সাচাইলে ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১৪তম বর্ষে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হয়েছে। এ উপলক্ষে ৯ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীশ্রী গৌরনিতাই যুব সংঘ।

উপজেলার সাচাইল শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত একটি রথ নারী-পুরুষ সহ উপজেলার বিভিন্ন প্রান্থ্য থেকে আগত অসংখ্য  হিন্দুভক্তবৃন্দের উপস্থিতিতে রথযাত্রা শুরু হয়ে তাড়াইল সদরের শ্রীশ্রী কালী মন্দিরে একত্রিত হয়।ভগবান জগন্নাথ দেবের নামকীর্তন সহ কালী মন্দির থেকে রথযাত্রা কালনার ধরমদাস মহারাজ্জীর আখড়ায় গিয়ে শেষ হয় প্রথম দিনের রথযাত্রা। 

আয়োজক সূত্রে জানা গেছে,১৬ জুলাই (বৃহস্পতিবার) বাংলা ৩১ আষাঢ় ১৪৩৩ তারিখে দুপুর ২টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের ১ম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। পরে ২৪ জুলাই (শুক্রবার) বাংলা ৭ শ্রাবণ ১৪৩৩ তারিখে একই সময়ে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।

৯ দিনব্যাপী এই মহোৎসবে প্রতিদিন প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা,নাম-সংকীর্তন,লীলাকীর্তনসহ বিভিন্ন আধ্যাত্মিক আয়োজন থাকবে। সকল ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মহোৎসবে শ্রীমদ্ভাগবত পাঠ ও কীর্তন পরিবেশন করবেন শ্রী জগন্নাথ দাস (বৈদ্য), নরসিংদী, শ্রী হরিদাস তালুকদার, তাড়াইল এবং শ্রী সিদ্ধার্থ কৃষ্ণদাস, সিলেট। এছাড়া লীলাকীর্তন পরিবেশন করবেন শ্রী আবির কৃষ্ণদাস,মোহনগঞ্জ। কুঞ্জসেবায় থাকবেন শ্রী জগন্নাথ দাস (বৈদ্য),নরসিংদী।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান,ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহোৎসব সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ