বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জনগণের ভালোবাসাই আমার শক্তি-চেয়ারম্যান পদে সমর্থন চাইলেন আনিছুর রহমান

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০১:৫৮ অপরাহ্ণ
জনগণের ভালোবাসাই আমার শক্তি-চেয়ারম্যান পদে সমর্থন চাইলেন আনিছুর রহমান

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৯ নং ভিতরবন্দ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান (আনিছ) ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

দীর্ঘ ১৫ বছর ধরে ৯ নং ভিতরবন্দ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করে আসা আনিছুর রহমান বলেন, জনগণের সেবাই তাঁর জীবনের মূল লক্ষ্য। দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং মানুষের ভালোবাসাই তাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, “আমি টানা তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১৫ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সময়ে ব্যক্তিগতভাবে কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়াইনি। ইউনিয়নের মানুষই আমার কর্মকাণ্ডের প্রকৃত বিচারক। জনপ্রতিনিধি হয়েও নিজের জন্য সম্পদের পাহাড় গড়িনি; জনগণের সেবাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”

চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান আরও বলেন, “আমি দলমত নির্বিশেষে ৯ নং ভিতরবন্দ ইউনিয়নের প্রতিটি মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। আপনারা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করব। কুড়িগ্রাম জেলার মধ্যে ৯ নং ভিতরবন্দ ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করাই হবে আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, যুব উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি নিজেকে সবসময় জনগণের সেবক হিসেবে নিয়োজিত রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তিনি ৯ নং ভিতরবন্দ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, "আপনাদের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার একমাত্র লক্ষ্য।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ