বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামের ৬ নং বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০৯:৩৯ অপরাহ্ণ
কুড়িগ্রামের ৬ নং বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৬ নং বুড়াবুড়ী ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, পল্লী চিকিৎসক ও সমাজসেবক মোঃ আব্দুল কাদের শামীম। তিনি বলেন, বুড়াবুড়ী ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও বাল্যবিবাহমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

দীর্ঘদিন ধরে তিনি পল্লী চিকিৎসক হিসেবে ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। চিকিৎসা পেশার সুবাদে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের মানুষের বাড়িতে তাঁর যাতায়াত রয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি একজন মানবিক, সেবাপরায়ণ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বুড়াবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোঃ আব্দুল কাদের শামীম বলেন, “আমি যেহেতু একজন পল্লী চিকিৎসক, তাই এই ইউনিয়নের প্রায় প্রতিটি মানুষের বাড়িতে আমার যাতায়াত রয়েছে। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিতে গিয়ে মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক ও ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। আমি নিজেকে কখনো নেতা মনে করি না, আমি এই ইউনিয়নের একজন সেবক। ভবিষ্যতেও আপনাদের সেবক হিসেবেই থাকতে চাই। দল-মত নির্বিশেষে আমি আপনাদের সুপরিচিত একজন মানুষ। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকব। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন কামনা করছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেব না। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের সেবার একটি পবিত্র দায়িত্ব। আমি চাই দল-মত নির্বিশেষে বুড়াবুড়ী ইউনিয়নের প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ও সম্মান পাক। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে একটি শান্তিপূর্ণ, উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি:

- মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।

- ইউনিয়ন পরিষদে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।

- সরকারি ভাতা, সহায়তা ও উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না রাখা।

- প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা।

- রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া।

- শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ।

- নদীভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

- যুবসমাজকে কর্মসংস্থান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া।

- অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে মানবিক সহায়তা নিশ্চিত করা।

- ইউনিয়নের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা দিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত পল্লী চিকিৎসক মোঃ আব্দুল কাদের শামীম নির্বাচিত হলে সততা, সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের মাধ্যমে ৬ নং বুড়াবুড়ী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী পল্লী চিকিৎসক মোঃ আব্দুল কাদের শামীম ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ