শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে টিম জার্নালিস্টের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০৯:১০ অপরাহ্ণ
ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে টিম জার্নালিস্টের সৌজন্য সাক্ষাৎ

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী রাসেল আহমদ ইমনের সঙ্গে টিম জার্নালিস্টের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই বুধবার রাত ৯ টায় কুলাউড়া উপজেলার সামী ইয়ামী চাইনিজ বাংলা রেস্টুরেন্টে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী রাসেল আহমদ ইমন, পরিচালক মো. রফিকুল ইসলাম মামুন, সহকারী পরিচালক মো. সামসু উদ্দিন বাবু, আমেরিকা প্রবাসী রাসেল আহমদ ইমনের বড় ভাই জুনেদ আহমদ, কুলাউড়া সাবেক ক্রিকেটার ও প্রবাসী আশিক আহমদ এবং ব্যবসায়ী ময়নুল ইসলাম।

অন্যদিকে টিম জার্নালিস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন, ভোরের পাতা উপজেলা প্রতিনিধি রুবেল বখস পাবেল, দৈনিক প্রতিদিনের সময়  উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম,  দৈনিক জনবাণী উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক লাখোকণ্ঠ উপজেলা প্রতিনিধি মো. আলী শোভন, নাগরিক টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মাহফুজ আহমদ,দৈনিক জন-জাগরণ উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল, , স্বদেশ বিচিত্রার উপজেলা প্রতিনিধি মনোয়ার আহমেদ, দৈনিক অভয়নগর উপজেলা প্রতিনিধি রহমান তারেক, বিডিলাইনের পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী এবং জাগ্রত কুলাউড়ার পরিচালক তাহমিদুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সাক্ষাৎকালে ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম, স্থানীয় উন্নয়ন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সাংবাদিকরা ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ