রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই শহিদ দিবস উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০৯:০৬ অপরাহ্ণ
জুলাই শহিদ দিবস উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি (খুলনা) :

‎খুলনার কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

‎আলোচনা সভায় বক্তব্য দেন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এবং জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদসহ অন্যান্যরা।

‎বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আয়ুব আলী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ