সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন আজ

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৩:৩৩ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন আজ
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন আজ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

‎বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আজ  বৃহস্পতিবার (৯ই এপ্রিল) অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
‎
‎মঙ্গলবার (৬ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো.রাহাত হোসেন ফয়সাল, নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড.আব্দুল আলিম বাছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন , ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো:জাহিদ হোসেন ও সহ-সভাপতি নাজমুজ সাকিব এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।
‎
‎তফসিল সূত্রে জানা যায়, ৯ই  ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের  তৃতীয় তলায়(ববিসাসের কার্যালয়ে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং নির্বাচন শেষেই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে ৯টি নির্দিষ্ট পদের জন্য একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‎
‎উল্লেখ্য, 'বস্তুনিষ্ঠ সংবাদ তারুণ্যের মূল প্রবাদ' স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ