রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে সরকারি হাসপাতালে ভাঙচুর ও মব সৃষ্টির মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০২:১২ অপরাহ্ণ
নাটোরে সরকারি হাসপাতালে ভাঙচুর ও মব সৃষ্টির মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি:

নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র (ম্যাটারনিটি হাসপাতাল) হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে মব সৃষ্টি, ভাঙচুর, চিকিৎসককে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে নাটোর সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সাকিব তরফদার (পিতা- মৃত শাহজাহান তরফদার), সাং- আগদিঘা খাঁপাড়া, থানা ও জেলা- নাটোরকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ জুলাই ২০২৬ নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র (ম্যাটারনিটি হাসপাতাল)-এ এক নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল যুবক হাসপাতালে প্রবেশ করে মব সৃষ্টি করে। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়, তদন্তে যাওয়া এক চিকিৎসককে মারধর করে অফিস কক্ষ থেকে বের করে দেয় এবং সরকারি কাজে বাধা প্রদান করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় হাসপাতালের সহকারী উপ-পরিচালক ডা. মো. শাহাবুজ্জামান (৩৯) বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বাদী ডা. মো. শাহাবুজ্জামান বলেন, “নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একদল ব্যক্তি হাসপাতালের পরিবেশ নষ্ট করে, ভাঙচুর চালায় এবং কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনছুর আলী বলেন, “মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে প্রধান আসামি সাকিব তরফদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “সরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ