বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী নবীন দলের ৯১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ১০:১৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী নবীন দলের ৯১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন

মাহাবুব আলম খান: 

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কিশোরগঞ্জ জেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহম্মেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদিত কমিটিতে আশরাফুল ইসলাম আরিফকে সভাপতি, সাইফুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং শাফিউল আলম অপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবগঠিত জেলা কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও নীতির আলোকে কিশোরগঞ্জ জেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে, পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন হওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ