বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা ওয়াসার চেয়ারম্যান কে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ১০:০৫ অপরাহ্ণ
খুলনা ওয়াসার চেয়ারম্যান কে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের নেতারা।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক ভিপি ও বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম জহির, মোহাম্মদ মারুফ রশিদ-সহ সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের প্রতিনিধিরা। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানের সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে খুলনা ওয়াসার কার্যক্রম আরও গতিশীল করা, নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা খুলনা ওয়াসাকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

জবাবে চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনা ওয়াসার সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নগরবাসীকে উন্নত সেবা প্রদানই তাঁর প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনা কামনা করে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ