বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আবারো লড়বেন আমিনুর রহমান বাচ্চু

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ০৬:৪০ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আবারো লড়বেন আমিনুর রহমান বাচ্চু

মোঃ সাইফুর রহমান , কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে জেলা পর্যায়ে পরিবহন শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবারো লড়বেন সাবেক পরিবহন শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চু। তিনি পরিবহন শ্রমিক সেক্টরে শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং আন্দোলন সংগ্রামে সবসময় দাবি আদায়ে মাঠে কাজ করে আসছেন। সাধারণ পবিরহন শ্রমিকদের মাঝে শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চুর গ্রহণযোগ্যতা সর্বত্র রয়েছে। তার বিপুল সংখ্যক সমর্থক, ভোটার মাঠে আমিনুর রহমান বাচ্চুকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছে। সাধারণ শ্রমিকদের অভিমত আমিনুর রহমান বাচ্চু একজন শ্রমিক বান্ধব নেতা। পরিবহন শ্রমিকদের যে কোন বিপদে আপদে রাতে কিবা দিনে সব সময় তাকে পাওয়া যায়। যে কোন উৎসবে অর্থাৎ ঈদ অথবা পূজায় সাধারণ শ্রমিকদের মাঝে ব্যক্তিগত ভাবে শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চু সহায়তা করে থাকেন। তিনি শ্রমিক ইউনিয়নের দায়িত্বকালীন সময়ে ন্যায়, নিষ্ঠা ও সততার মাধ্যমে কন্যা দায়গ্রস্ত পিতার অনুদান ও মৃত শ্রমিক পরিবারের মাঝে অনুদান প্রদানে সার্বক্ষণিক সততার সাথে কাজ করেছেন। তার মাধ্যমে বিভিন্ন শ্রমিক সেক্টরে শ্রমিকরা রুটি-রুজি আয় করে আসছেন। সাধারণ শ্রমিকদের আগামী নির্বাচনকে ঘিরে একটি পরিবর্তনের প্রত্যাশা লক্ষ করা গেছে। এক্ষেত্রে অনেকেই কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান বাচ্চুকে বিজয়ী দেখতে চায়। পরিবহন শ্রমিক সেক্টর থেকে শুরু করে প্রশাসন এবং পরিবহন মালিক গ্রুপ সর্বত্রকে কাজে লাগিয়ে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের উন্নয়নে কাজ করতে পারবেন আমিনুর রহমান বাচ্চু বলে অনেকের অভিমত। এদিকে শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চু জানায়, মিথ্যা কোন প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের মন জয় করতে চাই না। বিগত সময়ে দায়িত্বে থেকে শ্রমিকদের উন্নয়নে কাজ করেছি। এখনও সাধারণ  শ্রমিকরা যে কোন বিপদে আমাকে স্মরণ করলে আমি সাধ্য মতো সহায়তা দিয়ে থাকি। একজন শ্রমিক নেতা যদি শ্রমিকদের বিপদে সহযোগিতা না করেন তাহলে তিনি কিভাবে শ্রমিক নেতা। আমি শ্রমিকদের পাশে আছি এবং থাকবো। শ্রমিকরা যাকে তাদের গ্রহণযোগ্য প্রার্থী মনে করবেন তাকেই নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ