বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে—এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ০২:১৭ অপরাহ্ণ
গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে—এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন

রুহুল আমিন, তাড়াইল: 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বিরিপাড়া গ্রামের দৌলত ভুঁইয়ার ছেলে বাহার উদ্দিন ভুঁইয়া (৩০) সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক কমিটিতে তাড়াইল উপজেলা কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বাহার উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উত্তরার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকালে ছররা গুলিতে গুরুতর আহত হন। ওই ঘটনায় তাঁর শরীরে মোট ৫৭টি ছররা গুলিবিদ্ধ হয়। এর মধ্যে একটি গুলি ডান চোখের ওপর লাগে। গুরুতর এ আঘাতে বর্তমানে তাঁর ডান চোখের প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।

জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার ঘটনায় সরকার তাঁকে 'ক্যাটাগরি–সি' হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি তিনি সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন।

শিক্ষাজীবনে তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে ২০২৪ সালে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি নিজ এলাকায় একটি গরুর খামার পরিচালনার পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর বাহার উদ্দিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। দলের দেওয়া দায়িত্ব সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। একই সঙ্গে আহত যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায়ও কাজ করে যাব।”

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা,জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বাহার উদ্দিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূলে দলের কার্যক্রমকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ