রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলির অভিযোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কয়েকজন

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ০২:১৩ অপরাহ্ণ
সাংবাদিকদের লক্ষ্য করে গুলির অভিযোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কয়েকজন

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা নগরীর শান্তিধামের মোড়ে জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন এলাকায় কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে শান্তিধামের মোড়ে একটি চায়ের স্টলে এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি, স্টার নিউজ খুলনার ব্যুরো চিফ রফিকুল ইসলাম টুটুলসহ কয়েকজন সাংবাদিক দিনের কর্মব্যস্ততা শেষে চা পান ও আড্ডায় ব্যস্ত ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাংবাদিকরা যেখানে বসেছিলেন, সেই চেয়ারে বিদ্ধ হয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। গুলির স্প্লিন্টারের একটি অংশ সাংবাদিক আওয়ালের বুকে লেগে সামান্য আঘাত লাগে। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন এবং আশঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার চেষ্টা স্বাধীন গণমাধ্যম ও পেশাগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ