বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

কক্সবাজার বন্যার্ত মানুষের পুনর্বাসনে মনোযোগ দেবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ১০:৪৭ অপরাহ্ণ
কক্সবাজার বন্যার্ত মানুষের পুনর্বাসনে মনোযোগ দেবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান ও পহরচাঁদায় খাদ্যসামগ্রি বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে পুনর্বাসনে সরকার মনোযোগ দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, ‘যাঁদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মেরামত করা প্রয়োজন, গবাদিপশুর ক্ষতি, ফসলাদি নষ্ট হয়েছে, আমরা পুষিয়ে দিতে চাই। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানুষ অনেক আস্থা নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। এই সরকারের দায়বদ্ধতা রয়েছে, যে কারণে মুহূর্তে খাদ্যসামগ্রি নিয়ে পাশে দাঁড়িয়েছি।’

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বুড়ির দোকান ও পহরচাঁদার বন্যাদুর্গত গ্রাম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে প্রমুখ

এর আগে প্রতিমন্ত্রী কক্সবাজার সদরের চান্দর পাড়া ও রামুতে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।এবং বাঁকখালী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় কক্সবাজার -(৩) কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল মন্ত্রীর সাথে ছিলেন। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ