শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি

অনলাইন ডেস্ক ১৩ July ২০২৬ · Monday · ০৯:১৯ অপরাহ্ণ
কুলাউড়ায় গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে  গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রাতে আনুমানিক ২টার দিকে চোরচক্র গোয়ালঘরের ঢুকে গরুগুলো চুরি করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে একটি কালো রঙের গাভী, একটি হালকা লালচে-সাদা রঙের গাভী (যার শরীরের বেশিরভাগ অংশ সাদা) এবং একটি লাল রঙের বাছুর। গরুগুলোর মালিক জামিল হোসেন রুহেল জানান, প্রতিদিনের মতো রাতে তিনি গোয়ালঘরে গরুগুলো বেঁধে রেখেছিলেন। গভীর রাতে চুরির বিষয়টি টের পাওয়ার পর থেকে পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। তবে বিভিন্ন স্থানে সন্ধান করেও এখন পর্যন্ত গরুগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এই চুরির ঘটনায় ভুক্তভোগী মালিকের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং চুরি হওয়া গবাদিপশু উদ্ধারসহ চোরচক্রকে শনাক্ত করতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে চুরি হওয়া গরুগুলোর সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগী পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি গরুগুলোর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে বা কোথাও দেখতে পেলে অবহেলা না করে দ্রুত ০১৭১১-২৬৩২০১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ