শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে লাউড়ের গড়ে বন্যার্তদের জন্য বিজিবির মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক ১৩ July ২০২৬ · Monday · ০৭:২২ অপরাহ্ণ
তাহিরপুরে লাউড়ের গড়ে বন্যার্তদের জন্য বিজিবির মেডিকেল ক্যাম্প

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বিজিবি। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে বিজিবির সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মেজর চৌধুরী ইমরান মাহমুদ ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নাজমুল আরেফিন পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত দায়িত্ব। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ