বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফ উপজেলা বিএনপির নেতা এএইচএম ওসমান গণীর পিতার জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক ১৩ July ২০২৬ · Monday · ০৭:০৬ অপরাহ্ণ
টেকনাফ উপজেলা বিএনপির নেতা এএইচএম ওসমান গণীর পিতার জানাজা সম্পন্ন

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এএইচএম ওসমান গণীর পিতা, বিশিষ্ট সমাজসেবক আলী আহমদের জানাজা নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের কর্মময় জীবন, সততা, ধর্মীয় মূল্যবোধ ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

জানাজা শেষে স্মৃতিচারণমূলক বক্তব্যে এএইচএম ওসমান গণী আবেগঘন কণ্ঠে তাঁর পিতার জীবনাদর্শ, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন। তিনি উপস্থিত সবার কাছে তাঁর মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, আলী আহমদ ছিলেন একজন সৎ, নীতিবান ও দ্বীনদার মানুষ। তাঁর জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেন, আলী আহমদের মৃত্যু শুধু তাঁর পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, একজন আদর্শবান মানুষের মৃত্যু সমাজের জন্য বড় ক্ষতি। তিনি মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, আলী আহমদ একজন সম্মানিত ও সবার প্রিয় ব্যক্তি ছিলেন। তাঁর সততা, মানবিকতা এবং সামাজিক অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আত্মীয়স্বজন এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে মরহুম আলী আহমদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ