কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভা শহরের বেগম নুরুন্নাহার বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নবনির্বাচিত সভাপতি যুবদল নেতা ওয়াজেদ আলী ঝিনুক হওয়ায় কুড়িগ্রাম শহর জুড়ে চলছে আনন্দ ও উল্লাস।
সমাজের সুশীল ও অভিজ্ঞ জ্ঞানী মানুষেরা বলছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক নতুন উদ্যোমে প্রতিষ্ঠানটি পরিচালনা করে শিক্ষা পরিবেশের গুণগত মান আরো উন্নত হবে।
এবিষয়ে অএ প্রতিষ্ঠানের একাধিক অভিভাবক সদস্য সন্তুষ্ট প্রকাশ করে বলেন সুদক্ষ ও অভিজ্ঞ সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আমাদের ছেলেমেয়েদের দিক নির্দেশনা সঠিক সময়ে পাব।ফলে আমাদের ছেলে মেয়েরা প্রতিটি পরীক্ষায় কৃতকার্যের সহিত উর্ওীণ হবে বলে আশা করি।
এবিষয়ে নবনির্বাচিত সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক বলেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে বিদ্যালয়ের প্রতিটি ক্ষেএে উন্নয়ন করতে চাই।