শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল আদিবা রহমান প্রান্তি

অনলাইন ডেস্ক ১৩ July ২০২৬ · Monday · ০১:২৬ অপরাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল আদিবা রহমান প্রান্তি

করিমগঞ্জ প্রতিনিধি :

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা রহমান প্রান্তি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

প্রান্তির বাবা মো. হাবিবুর রহমান, একজন ব্যাংকার এবং মা ফারজানা আক্তার পলি, একজন চারুকলার শিক্ষক। তারা জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা এবং প্রান্তির নিয়মিত অধ্যবসায়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অভিভাবকরা জানান, তাদের প্রত্যাশা মেয়ে কেবল লেখাপড়ায় নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে আদিবা রহমান প্রান্তির স্বপ্ন একজন বিচারক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা।

মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তার বাবা-মা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ