শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুকুরের উপদ্রবে অতিষ্ঠ ইবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক ১২ July ২০২৬ · Sunday · ০৮:৪৫ অপরাহ্ণ
কুকুরের উপদ্রবে অতিষ্ঠ ইবি শিক্ষার্থীরা

ইসমা খাতুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন যাবৎ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীদের জনজীবন। বর্তমান বিষয়টি শুধু কুকুরের আনাগোনা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এ পর্যন্ত প্রায় ৪০-৫০ জন আক্রান্ত হয়েছে কুকুরের দ্বারা। 

হঠাৎ পাগলা কুকুরের উপদ্রব শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করে ক্যাম্পাসে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিন দিন কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং তাদের আক্রমাত্মক আচরণের জন্য শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, ডায়নাচত্তর, মীর মুগ্ধ সরোবর, একাডেমিক ভবন এলাকা, লালনশাহ ও অন্যান্য পকেট গেইট, হল এরিয়াসহ প্রায় পুরো ক্যাম্পাসে কুকুরের অস্বাভাবিক বিচরণ দেখা যাচ্ছে। এছাড়াও খাবারের দোকানসমূহ এবং ডাস্টবিনের আশেপাশে কুকুরের জটলা শিক্ষার্থীদের জন্য এক ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। নিরাপত্তার কারণে ক্যাম্পাসে যাওয়া আসার পথে হাতে লাঠি নিয়ে চলাচলের করা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে উঠছে। 

এমনকি কুকুরের কামড়ে আক্রান্ত হলেও ক্যাম্পাসের মেডিকেলে ভ্যাকসিন সুবিধা নেই। ওয়াশ করার জন্য ক্ষার- সাবান পর্যন্ত নেই। আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ২০-২২ কিমি দূরে কুষ্টিয়া-ঝিনাইদহে যেতে আরও ভোগান্তির শিকার হতে হচ্ছে। 

এমতাবস্থায় অনতিবিলম্বে ক্যাম্পাসে কুকুরের সংখ্যার নিয়ন্ত্রণ, কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রাণীসম্পদ অধিদপ্তরের সহায়তায় কুকুরগুলোর জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনা এবং ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দ্রুততার সাথে নিশ্চিত করার জন্য প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। 

লেখিকা,মোছাঃ ইসমা খাতুন

শিক্ষার্থী বাংলা বিভাগ ও কার্যনিবার্হী সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ