শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

অনলাইন ডেস্ক ১২ July ২০২৬ · Sunday · ০৮:৩৬ অপরাহ্ণ
তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 

"তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন বিশ্বে জনসংখ্যার গুরুত্ব" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়। তিনি বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের জন্য সমান সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, পরিবার পরিকল্পনা শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তিনি সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী ও সেবাদানকারীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় সম্মাননাপ্রাপ্তদের কর্মনিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতেও জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ