শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়রপ্রার্থী হাজী মো.ইসরাইল মিঞার মতবিনিময়

অনলাইন ডেস্ক ১২ July ২০২৬ · Sunday · ০৮:৩১ অপরাহ্ণ
কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়রপ্রার্থী হাজী মো.ইসরাইল মিঞার মতবিনিময়

কিশোরগঞ্জ প্রতিনিধি:

‎আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক ভিপি ও জনতার মেয়রখ্যাত হাজী মো. ইসরাঈল মিঞা।

‎শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় শহরের সতাল কলেজিয়েট স্কুল মাঠে ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

‎সভায় সভাপতিত্ব করেন আব্দুল আহাদ মানিক। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড একটি উর্বর ও সম্ভাবনাময় ওয়ার্ড। এ এলাকার মানুষের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তারা বলেন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট, মাদকসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

‎সভায় বক্তব্য রাখেন এটিএম মোস্তফা, নিজাম উদ্দিন নয়ন, খায়রুল ইসলাম, শাহাদাৎ হোসেন মন্টু, হাজী আ. কাউয়ুম, অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র সরকার, মো. শামীম, আতিকুল ইসলাম শামীম, তারেকুজ্জামান পার্নেল, দীন মোহাম্মদ উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ,জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়ালি উল্লাহ রাব্বানী তৌকি, হাজী রফিকুল ইসলাম বাবুল, বাদলুর রহমান বাদল, মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম জামী প্রমুখ।

‎সভা পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া।

‎সভায় মেয়রপ্রার্থী হাজী মো. ইসরাঈল মিঞা বলেন, “আমি যদি কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে নির্বাচিত হতে পারি, তাহলে কিশোরগঞ্জ পৌরসভাকে যানজটমুক্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং নরসুন্দা নদী দখলমুক্ত করতে কাজ করবো। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিকদের সুশৃঙ্খল জীবনব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেব।”

‎তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা নিয়ে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তার লক্ষ্য।

‎মতবিনিময় সভায় ৭ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ