শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বীতায় কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি হলেন লায়ন আবু বক্কর সিদ্দিক

অনলাইন ডেস্ক ১২ July ২০২৬ · Sunday · ০৮:২৯ অপরাহ্ণ
বিনা প্রতিদ্বন্দ্বীতায় কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি হলেন লায়ন আবু বক্কর সিদ্দিক

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ দুই বছর মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন আবু বক্কর সিদ্দিক।

শনিবার চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে নব নির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সহ সভাপতি এহতেশামুল হুদা মুনাব্বী এবং পরিচালক নির্বাচিত হয়েছেন খসরুজ্জামান শরীফ, এ কে এম মিজানুর রহমান, এ কে এম মাহফুজুর রহমান বাপ্পী, এ এফ এম ইমদাদ উল্লাহ, আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া, আক্তারুজ্জামান রুবেল, খাইরুল বাশার মামুন, এ এইচ এম জুনায়েদ পিন্টু, এ কে এম ছালেক ভূঞা, মতিউর রহমান, রিজওয়ানুল আলম জুসেফ, সওকত হাসান বাবু ও কাজী সানাউল করীম রাসেল।

এ সময় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য আবদুল আহাদ মানিক ও সেলিনা ইয়াছমিন কাকলী, চেম্বারের বিগত কমিটির সভাপতি এ কে এম মুজিবুর রহমান বেলাল, সিনিয়র সহ সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, সহ সভাপতি শামছুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন।  

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ