সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী আল ইসহাক রাব্বি

অনলাইন ডেস্ক ১২ July ২০২৬ · Sunday · ০৪:০৪ অপরাহ্ণ
আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে  কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী আল ইসহাক রাব্বি

নিজস্ব প্রতিবেদক ,কালিয়াকৈর (গাজীপুর):

আসন্ন কালিয়াকৈর  পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ৫নং ওয়ার্ডের সকল পেশাজীবী মানুষের বন্ধু  আল ইসহাক রাব্বি “পরিবর্তন হোক, উন্নয়ন হোক—৫ নং ওয়ার্ড হোক সবার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আল ইসহাক রাব্বি অল্প সময়েই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তার লক্ষ্য ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ওয়ার্ডে রূপান্তর করা।

নির্বাচনী অঙ্গীকারে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, উন্নত ড্রেনেজ ও রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।আল সহাক রাব্বি বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।”

স্থানীয় বাসিন্দাদের মতে, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্ব হিসেবে আল ইসহাক রাব্বি নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ  এবং উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ