বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা দ্রুত সং"স্কারের দাবিতে মানবন্ধন

অনলাইন ডেস্ক ১১ July ২০২৬ · Saturday · ০৯:৩২ অপরাহ্ণ
ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা দ্রুত সং"স্কারের দাবিতে মানবন্ধন

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুতগুতি থেকে হাশিমপুর সড়কের ফানাই নদীর ওপর নির্মিত সেতুর মধ্যখানে ভাঙন দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে আজ স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং অসংখ্য সাধারণ পথচারী চলাচল করেন। সেতুর ভাঙনের কারণে তাদের জীবনের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সেতুটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি মানুষের জীবন ও নিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, সদস্য সচিব সাদমান সৌমিক মজুমদার, সদস্য নিখিল দেবনাথ, শহিদুল আলম গৌছসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে সেতুটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ