বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দক্ষিণ বড়দল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মোঃ মাসুক মিয়াকে দেখতে চায় এলাকাবাসী

অনলাইন ডেস্ক ১১ July ২০২৬ · Saturday · ০৯:২২ অপরাহ্ণ
দক্ষিণ বড়দল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মোঃ মাসুক মিয়াকে দেখতে চায় এলাকাবাসী

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মাসুক মিয়াকে নিয়ে স্থানীয় জনপদে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকায় নানামুখী সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তিনি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য,সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো বিপদে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়ার কারণে আলহাজ্ব মোঃ মাসুক মিয়া সর্বস্তরের মানুষের গভীর আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের মরণ ছোবল ও ভয়াবহতা থেকে দূরে রাখতে তিনি বিভিন্ন সময় কার্যকর সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন এবং যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছেন।

তরুণ সমাজ সেবক সৎ,যোগ্য ও নিষ্ঠাবান আলহাজ্ব মোঃ মাসুক মিয়া,প্রত্যন্ত এলাকায় বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টির কারণে তিনি স্থানীয়দের কাছে বিশেষভাবে মূল্যায়িত হচ্ছেন। এলাকাবাসীর দাবি,তাঁর এই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো দক্ষিণ বড়দল ইউনিয়নের সামাজিক ও ধর্মীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দক্ষিণ বড়দল ইউনিয়নের একাধিক সচেতন বাসিন্দা জানান,একজন সৎ,যোগ্য,মানবিক ও সমাজমুখী তরুণ নেতৃত্ব হিসেবে আলহাজ্ব মোঃ মাসুক মিয়াকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তাদের দৃঢ় বিশ্বাস, সর্বস্তরের জনগণের সমর্থনে তিনি নির্বাচিত হলে দক্ষিণ বড়দল ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ