শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

'প্রতিরোধ দিবস' উপলক্ষে কুবি গাউসিয়া কমিটির বৃক্ষ রোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক ১১ July ২০২৬ · Saturday · ০৫:১৬ অপরাহ্ণ
'প্রতিরোধ দিবস' উপলক্ষে কুবি গাউসিয়া কমিটির বৃক্ষ রোপণ কর্মসূচি

বাবলু দেব, কুবি প্রতিনিধি: 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) 'প্রতিরোধ দিবস' উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ 

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই কর্মসূচি পালন করা হয়। 

জুলাই গণ-আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেরণাকে ধারণ করে এবং শহিদদের অমর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দরা এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ফলজ, বনজ ও, ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

এ ব্যাপারে গাউসিয়া কমিটির কুবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন মিশকাত বলেন, 'প্রতিটি চারা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এবং প্রতিটি সবুজ গাছ একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার বহন করে।' 

কুবি শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘শহিদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে। প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের অঙ্গীকার এবং দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। আসুন, সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলি।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ