বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় সরকারি পাইলট স্কুলে ওয়ান চাইল্ড ওয়ান ট্রির অনুষ্ঠানে নড়াইলের দুই এমপি

অনলাইন ডেস্ক ১১ July ২০২৬ · Saturday · ০৫:১৩ অপরাহ্ণ
লোহাগড়ায় সরকারি পাইলট স্কুলে ওয়ান চাইল্ড ওয়ান ট্রির অনুষ্ঠানে নড়াইলের দুই এমপি

জেলা প্রতিনিধি, নড়াইল :

লোহাগড়ায়,পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ এবং বিদ্যালয়ের ফলজ বাগানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই ২০২৬ শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাননীয় সংসদ সদস্য, নড়াইল-১।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আতাউর রহমান বাচ্চু, মাননীয় সংসদ সদস্য, নড়াইল-২,নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, এবং লোহাগড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বাগানের উদ্বোধন করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ