মাদক, জুয়া, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতায় কাজ করছে নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে তরুণদের উদ্যোগে গড়ে ওঠা নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ (নাসম) দীর্ঘদিন ধরে মাদক, জুয়া, অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এবং এলাকার তরুণ যুবকেরা একটি নিরাপদ, সুস্থ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। তারা নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা, সামাজিক উদ্যোগ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদক ও জুয়ামুক্ত নুনখাওয়া ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু মাদক ও জুয়াবিরোধী কার্যক্রমই নয়, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেও তারা কাজ করে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণদের এমন ইতিবাচক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক, জুয়া ও অনিয়ম দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।