বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০৯:১১ অপরাহ্ণ
চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউছার উদ্দিন হৃদয়:

চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বহদ্দারহাটস্থ কাঁশবন রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক এবং ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান।

টেকনাফ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ফোরামের সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, টেকনাফ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফেরদৌস, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী ও জিয়া সাইবার ফোর্স কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হাবিবুল মিজবাহ, বাকলিয়া থানা ছাত্রদলের সদস্য মোহাম্মদ এরফান এলাহীসহ ফোরামের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করতে জাতীয়তাবাদী ছাত্র ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ফোরামের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ফোরামের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ