শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া পৌরসভায় ড্রেন পরিষ্কারের ময়লা বৃষ্টিতে ফিরে যাচ্ছে ড্রেনে, ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কুলাউড়া পৌরসভায় ড্রেন পরিষ্কারের ময়লা বৃষ্টিতে ফিরে যাচ্ছে ড্রেনে, ভোগান্তি চরমে

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

কুলাউড়া পৌরসভার উত্তর অংশ থেকে থানা রোডের বাঙারি পট্টি এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চললেও, উত্তোলিত ময়লা সড়কের উপরেই ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মতে, এই অবহেলার কারণে একদিকে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

স্থানীয়রা জানান, পৌরসভার উদ্যোগে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হলেও শ্রমিকরা ড্রেন থেকে তোলা কাদামাটি ও আবর্জনা সরাসরি সড়কের ওপর স্তূপ করে রাখছেন। পরবর্তীতে বৃষ্টির পানিতে সেই ময়লা গলে আবার ড্রেনে ফিরে যাচ্ছে। ফলে ড্রেন পরিষ্কারের উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে এবং সড়কের অবস্থাও বেহাল হয়ে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, বাঙারি পট্টি এলাকার সরু রাস্তাটি কাদা ও আবর্জনায় প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার দুপাশে নোংরা পানির স্রোত লক্ষ্য করা গেছে, যা পথচারীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

এলাকাবাসীর মতে, এই ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর পক্ষে জানা গেছে, ড্রেন পরিষ্কার করার পর দ্রুত ময়লা অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। তারা এই বিষয়ে কুলাউড়া পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুততম সময়ে ময়লা অপসারণ করে এলাকাবাসীর ভোগান্তি দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়ার পৌর প্রশাসক  ইউ এন ও জানান কাজের লোক সংকট থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে এবং প্রতিদিনই কাজ চলমান   তিনি দ্রুত সরানোর আশ্বাস  ব্যক্ত করেন

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ