মোঃ আবুল কালাম খাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রীপুর উত্তর ইউনিয়নের মানুষ
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনায় উঠে এসেছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বারবারের(সাবেক)চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন খাঁন এর ছেলে মোঃ আবুল কালাম খাঁ পারুল।
স্থানীয় সূত্রে জানা যায়,তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং ব্যাপক গণসংযোগের মাধ্যমে তিনি এলাকায় একটি পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর একাংশের মতে, শ্রীপুর উত্তর ইউনিয়ন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ সমাজ সেবক ও নেতা হিসেবে মোঃ আবুল কালাম খাঁ পারুল সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তারা আশা প্রকাশ করেন,তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এবার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক,বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মোঃ আবুল কালাম খাঁ পারুল বলেন, তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়,বরং অবহেলিত মানুষের সেবা করতেই এবার নির্বাচনী মাঠে নেমেছেন।
সাধারণ জনগণের সমর্থন দোয়া ও খেদমত করার সুযোগ পেলে তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।
এলাকায় তার পক্ষে তরুণ ভোটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় পর্যায়ে ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে
মোঃ আবুল কালাম খাঁ পারুলের মতো তৃণমূলের ত্যাগী ও জনপ্রিয় যিনি সাধারণ মানুষের সুখেদুঃখে পাশে থাকেন সবসময়।তিনি প্রার্থী হলে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে।
মোঃ আবুল কালাম খাঁ পারুল আরও বলেন মানুষের কল্যাণ ও উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।
আরো জানা গেছে,নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে,ততই শ্রীপুর উত্তর ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই এখন আলোচনার অন্যতম বিষয় মোঃ আবুল কালাম খাঁ পারুল।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, আগামী নির্বাচনে শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে তিনি হতে পারেন অন্যতম আলোচিত ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
সব মিলিয়ে,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রীপুর উত্তর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মোঃ আবুল কালাম খাঁ পারুল।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের হাট-বাজার ও চায়ের দোকানগুলোতেও মোঃ আবুল কালাম খাঁ পারুলের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।