সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০৬:২৭ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইটি যানবাহনের দুই চালক আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জগামী কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।এ সময় গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে।কাভার্ডভ্যানটিও নিয়ন্ত্রণ হারায়। সেটিও রাস্তার পাশে গিয়ে পড়ে। দুর্ঘটনায় দুই যানবাহনের চালক আহত হন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রাইভেটকারে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ