বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০২:২৮ অপরাহ্ণ
নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি:

নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে জেলা সভাপতি ফরহাদ বিন আজিজের নেতৃত্বে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নাটোর সদর উপজেলার তোকিয়া ঢালান এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দিকে হঠাৎ করেই কয়েকজন নেতাকর্মী তোকিয়া ঢালান এলাকায় জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তোকিয়া ঢালান মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিল ও পথসভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ সংগঠনের কয়েকজন নেতা বক্তব্য রাখেন। তারা নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন। তবে কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলকভাবে সীমিত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। কর্মসূচির সময় আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য মানুষের ভিড় লক্ষ্য করা গেলেও কোনো ধরনের সংঘর্ষ, ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কাউকে আটক বা কোনো মামলা দায়েরের তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কর্মসূচির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ