কলাগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ সৈকত জামিল
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ও দেশ-বিদেশে সু-পরিচিত ব্যবসায়িক কেন্দ্র কলাগাঁও বাজার। আসন্ন ২৩ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে,
কলাগাঁও বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। উল্লেখ্য এ নির্বাচনে রুই মাছ মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সৈকত জামিল।
তিনি সকল ব্যবসায়ীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। জানাযায় তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি ব্যবসায়ীদের দোরগোরায় গিয়ে মতবিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন। ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন,ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সৈকত জামিল বলেন,ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসায় রুই মাছ মার্কা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে সকল ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করব এবং কলাগাঁও বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, রুই মাছ মার্কায় নির্বাচিত হতে পারলে বাজারের সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কলাগাঁও বাজারকে একটি আধুনিক, সুশৃঙ্খল যানজটমুক্ত ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।
পরিশেষে: মোঃ সৈকত জামিল সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণার পর তিনি কলাগাঁও বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া,সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করে একটি সুন্দর,উন্নত ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ গঠনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।