মোকামতলায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
মহসিনঃ
শিবগঞ্জ ও মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ী ইসলামিয়া মাদ্রাসা ও স্কুল মাঠে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ৬ হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি চারার পরিচর্যার জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে শিক্ষার্থীদের চারা প্রতি ১০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মোকামতলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোকামতলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. তাজুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মাহমুদ হোসেন তৌফিক, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বিএনপি নেতা আব্দুল হান্নান, এ. কে. এম. ইদ্রিস আলী, ফজলুর রহমান, মোকামতলা বিএনপির সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, সমন্বয়ক আতিকুর রহমান সুজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গাছের চারা বিতরণকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে কয়েকজন শিক্ষার্থী বৃক্ষরোপণ কর্মসূচির জন্য সরকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।