বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

বেরোবিতে পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৭:০৬ অপরাহ্ণ
বেরোবিতে পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা  অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:

‎পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

‎বৃহস্পতিবার ০৯ জুলাই  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে|

‎দেশব্যাপী নির্ধারিত ছয়টি আঞ্চলিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম কেন্দ্র হিসেবে এ পরীক্ষার আয়োজন করে| বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় রংপুর অঞ্চলের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন|

‎উল্লেখ্য, পাকিস্তানের বিভিন্ন ¯স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, আবাসন, ভাতা এবং অন্যান্য শিক্ষা-সহায়তা প্রদান করা হবে।

‎পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রোগ্রাম ডিরেক্টর রাও মুহাম্মদ আজহার, ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কালচারাল সেক্রেটারি (সাংস্কৃতিক সচিব) আনিল আসগর কালহোরো এবং প্রটোকল অ্যাসিস্ট্যান্ট মুহাম্মদ আনোয়ার।

‎পরিদর্শন শেষে অতিথিবৃন্দ পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা করেন| তাঁরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি কর্মসূচিকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ