সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৭:০৪ অপরাহ্ণ
নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার একদিন পর সান্ত্বনা (৭) নামে এক শিশুর লাশ ধনু নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধনু নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি সান্ত্বনার বলে শনাক্ত করেন।

সে উপজেলার সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার দ্বিতীয় কন্যা।

জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সান্ত্বনা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওইদিন সন্ধ্যায় নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সান্ত্বনা একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের নিয়মিত শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির বাবা মো. শাহজাহান মিয়া (৫০) দাবি করেন, তার মেয়ে সাঁতার জানত। তার অভিযোগ, এ ঘটনার সঙ্গে তার আপন ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে অভিযোগের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সান্ত্বনার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ