শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

নিকলীতে থানা হাজতে মাদকাসক্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৬:৫৬ অপরাহ্ণ
নিকলীতে থানা হাজতে মাদকাসক্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে নিকলী থানা হাজতখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রুবেল মিয়া নিকলী উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বাসিন্দা রাজা হাওলাদারের ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুবেলের বিরুদ্ধে তার বাবার দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেছেন। পরে তাকে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগে তিনি নিজেই তার বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠিয়েছিলেন। কারামুক্ত হওয়ার পরও রুবেল আবার মাদকে জড়িয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। বৃহস্পতিবার সকালে তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ রুবেলকে থানায় নিয়ে যাওয়ার পর তিনি খাবার ও কাপড় দিয়ে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যুর খবর পান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ