শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় একবছর ধরে বন্ধ স্পেশালিস্ট হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৬:৫৫ অপরাহ্ণ
উখিয়ায় একবছর ধরে বন্ধ স্পেশালিস্ট হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার টিএন্ডটি এলাকায় দীর্ঘ একবছর ধরে বন্ধ থাকা স্পেশালিস্ট হাসপাতালটি পুনরায় চালুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলছে। হাসপাতালটি চালু হলে উখিয়া, টেকনাফসহ আশপাশের এলাকার মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের আরও ভালো সুযোগ পাবেন।

এ উদ্দেশ্য  মাননীয়,  সংসদ সদস্য, শাহজাহান চৌধুরীর পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের বর্তমান অবস্থা, অবকাঠামো এবং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে হাসপাতালটির সার্বিক অবস্থা এবং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সংসদ সদস্যকে অবহিত করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে অচিরেই হাসপাতালটি পুনরায় চালু হলে উখিয়া-টেকনাফ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের দ্বার উন্মোচন হবে বলে উখিয়া সচেতন মহল মনে করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ