শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৬:৪৯ অপরাহ্ণ
কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের কাতারপ্রবাসী আফজল মিয়ার স্ত্রী সৈয়দা ঈশা আক্তার আয়শা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকে নিখোঁজ রয়েছেন।

‎পরিবার সূত্রে জানা যায়, ৮ জুলাই বুধবার তিনি কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

‎পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

‎এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, বিষয়টি আমি জানি এবং  জিডি হয়েছে  নিখোঁজ ওই নারীকে উদ্ধারে পুলিশের একটি টিম কাজ করছে।

‎এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি সৈয়দা ঈশা আক্তার আয়শার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে 01716967501 অথবা 01646466526 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ