বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সেবক হতে চান হাজী মোহাম্মদ সবুজ আলম

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০২:১৭ অপরাহ্ণ
৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সেবক হতে চান হাজী মোহাম্মদ সবুজ আলম

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নবাসীর খাদেম হতে চান বিশিষ্ট 

সমাজসেবক সৎ,যোগ্য,পরোপকারী ও গরীব অসহায় মানুষের বন্ধু তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বড়ছড়া কয়লা আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক সাবেক দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান,হাজী মোহাম্মদ সবুজ আলম।

আসন্ন দক্ষিণ বড়দল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকীটুকু সময় জনসেবায় কাটাতে চান তিনি।

উল্লেখ্য:উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ২বারের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী এম,এ জাহের আলীর ছেলে হাজী মোহাম্মদ সবুজ আলম।

সুনামগঞ্জ,তাহিরপুর উপজেলার আসন্ন দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার ঘোষণাকালে মানবিক হাজী মোহাম্মদ সবুজ আলম বলেন, আমি প্রিয় দক্ষিণ বড়দল ইউনিয়ন বাসীর সাধারণ মানুষের পাশে সুখে দুঃখে থাকতে চাই।

দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ ভোটাররা জানান,জনগণের ভোটে অনেকেই চেয়ারম্যান হয়ে অসহায় মানুষের সাথে প্রতারণা করে ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা বনে গেলে আর জনগনের খোজ নেয় না,কিন্তু হাজী মোহাম্মদ সবুজ আলমের বেলায় অন্যরকম তিনি সবসময় সাধারণ মানুষের সুখেদুঃখে পাশে রয়েছেন,এবং খোঁজ খবর রাখেন।

আমরা দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ জনগণ আসন্ন দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী মোহাম্মদ সবুজ আলমকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

এব্যাপারে হাজী মোহাম্মদ সবুজ আলম বলেন,আমি এই নীতি ভেঙ্গে দিতে চাই,আমি নেতা নয়-জনগণের খাদেম হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন,জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারির যোদ্ধা হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই। এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ্য।আমি প্রিয় দক্ষিণ বড়দল ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ