শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মফস্বল প্রেস ক্লাবের সদস্য হলেন সাংবাদিক মোঃ আল-মাহফুজ শাওন

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০১:৪৯ অপরাহ্ণ
খুলনা মফস্বল প্রেস ক্লাবের সদস্য হলেন সাংবাদিক মোঃ আল-মাহফুজ শাওন

নিজস্ব প্রতিবেদক:

খুলনার সাংবাদিক সমাজের জন্য আনন্দের সংবাদ। সাংবাদিক মোঃ আল-মাহফুজ শাওন খুলনা মফস্বল প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

সদস্যপদ লাভের পর মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে খুলনা মফস্বল প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় মোঃ আল-মাহফুজ শাওন বলেন, “সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। খুলনা মফস্বল প্রেস ক্লাবের সদস্য হিসেবে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে মানুষের পাশে থাকতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, খুলনা মফস্বল প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন সদস্য হিসেবে মোঃ আল-মাহফুজ শাওনের অন্তর্ভুক্তি ক্লাবের কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মোঃ আল-মাহফুজ শাওন সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন, যেন তিনি ভবিষ্যতেও সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে পারেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ