বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

তুরস্কের তিন শিক্ষককে নোবিপ্রবি উপাচার্যের সনদ ও স্মারক প্রদান

অনলাইন ডেস্ক ০৮ July ২০২৬ · Wednesday · ০৯:৫৮ অপরাহ্ণ
তুরস্কের তিন শিক্ষককে নোবিপ্রবি উপাচার্যের সনদ ও স্মারক প্রদান

নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইরাসমাস+ KA171 স্টাফ মোবিলিটি ফর টিচিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তুরস্কের সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SUST)-এর তিন শিক্ষককে অংশগ্রহণ সনদ (Certificate of Attendance) ও স্মারক প্রদান করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সনদ ও স্মারক তুলে দেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সনদ ও স্মারক তুলে দেয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইরাসমাস+ KA171 স্টাফ মোবিলিটি কর্মসূচি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিকীকরণ কার্যক্রম সম্প্রসারণ এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধিতেও সহায়ক হবে। নোবিপ্রবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ কর্মসূচির মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে জ্ঞান, গবেষণা-অভিজ্ঞতা এবং সর্বোত্তম চর্চা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য ও ইন্টারন্যাশনাল কোলাবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (আইসিইএ) অফিসের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইসিইএ’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।

ইরাসমাস+ KA171 স্টাফ মোবিলিটি ফর টিচিং কর্মসূচির আওতায় ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত নোবিপ্রবিতে অবস্থান করেন সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তিন সদস্যের ওই প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভাইস রেক্টর) এবং কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের কৃষি ও কৃষি রোবট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাগান কোকতেন। দলের অন্য সদস্যরা ছিলেন কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও ইরাসমাস ইনস্টিটিউশনাল কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ আসিম এবং কৃষি ও কৃষি রোবট বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিকরেত সাইগিন।

কর্মসূচির অংশ হিসেবে সফররত শিক্ষকগণ নোবিপ্রবির কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, বিশেষ বক্তৃতা, একাডেমিক মতবিনিময় এবং জ্ঞান ও গবেষণা-অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং ভবিষ্যৎ একাডেমিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ