শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভালো কাজের স্বীকৃতি পেলেন খুলনা ট্রাফিক পুলিশের ৩১ সদস্য

অনলাইন ডেস্ক ০৮ July ২০২৬ · Wednesday · ০৯:৫৫ অপরাহ্ণ
ভালো কাজের স্বীকৃতি পেলেন খুলনা ট্রাফিক পুলিশের ৩১ সদস্য

মো. আল-মাহফুজ শাওন:

খুলনা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ৩১ জন কর্মকর্তা ও সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনকালে কোনো সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল র‌্যালি, অপরাধমূলক কর্মকাণ্ড বা জরুরি পরিস্থিতি চোখে পড়লে তা দ্রুত কন্ট্রোল রুম অথবা বেতার যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন তিনি।

তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জানান, তাঁর ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারেরও বেশি গাছের চারা সংগ্রহ করা হয়েছে। এসব চারা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং উপযুক্ত বিভিন্ন স্থানে রোপণ করা হবে। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং একে পরিবেশ রক্ষা ও সদকায়ে জারিয়ার একটি মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

পুলিশ কমিশনার বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে গত এক মাসে দায়িত্ব পালনে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

এ সময় পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ